টি আর এম বাস্তবায়নের দাবিতে যশোরে স্মারকলিপি ও মানববন্ধন, ডুমুরিয়া থেকে শতাধিক মানুষের অংশগ্রহণ

হরি নদীর অববাহিকায় টেকসই জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সকল বিলে পর্যায়ক্রমে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টি আর এম) বাস্তবায়ন এবং হামকুড়া নদী পুনঃখননের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় পানিসম্পদ উপদেষ্টা/মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা হরি নদীর অববাহিকায় প্রথমে মধুগ্রাম বিলে টি আর এম বাস্তবায়ন এবং পর্যায়ক্রমে বিল ডাকাতিয়ার চার অংশ ও মাধবকাটি বিলে টি আর এম চালুর দাবি জানান। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নদীর নাব্যতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আয়োজকদের দাবি, মানববন্ধনে ডুমুরিয়া উপজেলা থেকে বিল ডাকাতিয়া এলাকার প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার ৩ নম্বর রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জি. এম. আমানউল্লাহসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, কৃষক ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে জলাবদ্ধতা নিরসনে টি আর এম (জোয়ার-ভাটা ব্যবস্থাপনা) বাস্তবায়নের পক্ষে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অশ্রুসিক্ত বিদায়ে নাসিরনগর মাতৃকা সংঘের দুর্গা বিসর্জন লঙ্গন নদীর তীরে মোমবাতি জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা, আবেগাপ্লুত নারী-পুরুষ ও শিশুরা

বিদায়ের সুরে বিষাদময় পরিবেশ, চোখভরা অশ্রু আর বুকভরা ভালোবাসা—এমন আবেগঘন

Scroll to Top