বৃষ্টির জন্য সিলেটে খোলা আকাশের নিচে নফল নামাজ আদায়

দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানিয়ে খোলা আকাশের নিচে সিলেটের বিশ্বনাথে নফল নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হাসনাজি গ্রামের খোলা মাঠে এই নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

জানা যায়, উপজেলার হাসনাজি ও উত্তর দৌলতপুর গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা এক হয়ে এই নফল নামাজ ও বিশেষ দোয়ায় আয়োজনে অংশ নেন।

খুতবা পাঠ ও নামাজে ইমামতি করেন বুরাইয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। নামাজ শেষে অনাবৃষ্টি ও তীব্র খরা থেকে রক্ষা পেতে, ফসলের সুরক্ষায় এবং দেশের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে আকুতি জানিয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া পড়ান সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।

এলাকাবাসীর বরাত দিয়ে নামাজে উপস্থিত থাকা ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো.আরব খাঁন বলেন, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৃষ্টিপাত নেই। পানির অভাবে চাষাবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। এই অনাকাঙ্ক্ষিত খরা থেকে মুক্তি ও স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতেই আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনায় তারা এ নামাজের আয়োজন করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অশ্রুসিক্ত বিদায়ে নাসিরনগর মাতৃকা সংঘের দুর্গা বিসর্জন লঙ্গন নদীর তীরে মোমবাতি জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা, আবেগাপ্লুত নারী-পুরুষ ও শিশুরা

বিদায়ের সুরে বিষাদময় পরিবেশ, চোখভরা অশ্রু আর বুকভরা ভালোবাসা—এমন আবেগঘন

Scroll to Top