সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও এগিয়ে এলো বর্ডার গার্ড বাংলাদেশ। টেকনাফের শাহপরীরদ্বীপে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০টি দুঃস্থ ও পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২
টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় টেকনাফ উপজেলার উপকূলীয় শাহপরীরদ্বীপ এলাকায় বহু পরিবার পানিবন্দি ও দুর্ভোগে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ১০০টি দুঃস্থ ও পানিবন্দি পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির।
এ সময় টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ।




