বগুড়ার ধুনটে স্বামীকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের লাথিতে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাত ঘটার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী স্থানীয় এক ব্যক্তি ও তাঁর সহযোগীদেরসহ মোট ৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী গৃহবধূর স্বামী কৃষক শাহ আলী ফকির ধুনট থানায় হাজির হয়ে এই লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের মজনু মিয়ার সঙ্গে স্থানীয় একটি বিষয় নিয়ে শাহ আলী ফকিরের কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে মজনু মিয়া শাহ আলীকে গালিগালাজ করেন। শাহ আলী ঘটনার প্রতিবাদ জানালে মজনু ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা চালায়।
এ সময় স্বামীকে রক্ষা করতে শাহ আলীর স্ত্রী মেরিনা খাতুন (৪৫) এগিয়ে এলে হামলাকারীরা তাঁর তলপেটে সজোরে লাথি মারে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী উভয়ই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মেরিনা খাতুনের অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভপাত ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হস্তগত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মজনু মিয়া ও তাঁর সহযোগীরা পলাতক থাকায় তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে সন্তান হারালেন অন্তঃসত্ত্বা মেরিনা
মন্তব্য করুন
আদিবাসীদের জীবন বদলের গল্প
December 27, 2025
কোন খাবারে কতটুকু ভিটামিন সি পাবেন?
December 27, 2025
অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু
December 27, 2025
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন
December 27, 2025
এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারের একের পর এক অনিয়মের বিরুদ্ধে বিরোধী দল নীরব থাকতে পারে না: জামায়াত আমির
October 24, 2026
সরকারের একের পর এক ভুল ও অনিয়মের বিরুদ্ধে বিরোধী দল

আমি কোথায় ১৭ লাখ টাকা নিয়ে গেছি, সিসিটিভি ফুটেজ দেখে যাচাই করা হোক: ভুক্তভোগীর বাবা
October 24, 2026
গাজীপুরের টঙ্গীতে আবাসিক মাদ্রাসায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসক, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
October 24, 2026
কোনো পূর্বঘোষণা ছাড়াই মুখে মাস্ক পরে সকাল ৮টায় ময়মনসিংহের ফুলপুর

স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে সন্তান হারালেন অন্তঃসত্ত্বা মেরিনা
October 24, 2026
বগুড়ার ধুনটে স্বামীকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের

বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
October 24, 2026
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল