বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

জীবন বাঁচাতে কাওসার ও রাশেদ আমিন সেতুর নিচের পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দুর্বৃত্তরা কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় যুবদল কর্মী ও সাবেক প্রবাসী রাশেদ আমিনও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে যুবদলকর্মী কাওসারকে হত্যা করা হয়েছে।

নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসক, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

কোনো পূর্বঘোষণা ছাড়াই মুখে মাস্ক পরে সকাল ৮টায় ময়মনসিংহের ফুলপুর

Scroll to Top