মায়ানমারে পাচারের পথে ৬ বস্তা ইউরিয়া সার জব্দ, উখিয়ায় বিজিবির অভিযানে আটক ১

কক্সবাজারের উখিয়ায় মায়ানমারে পাচারের সময় ৬ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি ইজিবাইক এবং পাচারকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. শাহাজাহান (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের ৬৪ বিজিবির পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বটতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পালংখালী বাজার থেকে একটি ইজিবাইকে করে মায়ানমারে সার পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার সময় মো. শাহাজাহানকে আটক করা হয়।

পরে ইজিবাইকটি তল্লাশি করে ৬ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার ২১০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য মায়ানমারে পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতায় চোরাচালানবিরোধী সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top
moors app