বাউফলে ৬৬টি পূজা মণ্ডপে পৌর বিএনপির সৌজন্যে আর্থিক উপহার প্রদান

পটুয়াখালীর বাউফল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ৬৬টি পূজা মণ্ডপে বিশেষ আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বাউফল পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির-এর নির্দেশনায় এই আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
​বাউফলের প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন বাউফল পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হাসান।
​অনুদান বিতরণী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়।
​সংহতি ও শুভেচ্ছা বিনিময় পর্বে উপস্থিত নেতৃবৃন্দ বাউফলের চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, বাউফল উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই বাবু এবং সদস্য সচিব রাখাল চন্দ্র দাস, ফুলতলা গীতাশ্রমের সভাপতি সুশান্ত সাহা।
​এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মনপুরায় পূজামণ্ডপে অনুদান দিলেন মোরশেদ, নিরাপত্তার আশ্বাস পুলিশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ইউনিয়নের সমস্যা সমাধানের অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদের।

১ নং মনপুরা ইউনিয়নে দুর্গাপূজার চারটি মণ্ডপে নগদ আর্থিক অনুদান

Scroll to Top