দুর্গাপূজার এসআরবি’র তিন স্তরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

খুলনা, ২০ অক্টোবর ২০২৬ (বাসস): শারদীয় দুর্গাপূজা নির্বিঘ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে খুলনা জেলা ও মহানগরীর পূজামন্ডপগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) ।

নিরাপত্তার অংশ হিসেবে টহল জোরদার, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং করা হচ্ছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় খুলনার ধর্মসভা মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করাই তাদের মূল লক্ষ্য। এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গত ১৯ অক্টোবর থেকে পূজামন্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসআরবি-৬ এর দায়িত্বপূর্ণ আটটি জেলায় মোট ৫ হাজার ৩৫৪টি পূজামন্ডপ রয়েছে। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য পূজামন্ডপগুলোকে জেলাভিত্তিক ও উপজেলা ভিত্তিক ভাগ করে প্রতিটি উপজেলায় ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তারা টহল দল নিয়ে নিজ নিজ এলাকার পূজামন্ডপ পরিদর্শন করছেন।

নিরাপত্তার বিষয়ে অধিনায়ক বলেন, প্রথম স্তরে টহল দল পূজামন্ডপ পরিদর্শন করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে  দ্বিতীয় স্তরে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং তৃতীয় স্তরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শোলগাতিয়া-রুদাঘরা হদেরামতলা সর্বজনীন পূজা মন্দিরে মহা অষ্টমীতে কুমারীপূজা ও দুর্গার আরাধনা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী তিথিতে শোলগাতিয়া-রুদাঘরা হদেরামতলা সর্বজনীন পূজা মন্দিরে

Scroll to Top