কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের গমছাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—মোহাম্মদ আলী ও মোহাম্মদ আমিন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি খাটের নিচে রাখা ৭০ হাজার পিস ইয়াবা এবং নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।




