পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষের আধুনিক কলাকৌশল ও জিসান এগ্রো এর আগাম জাতের তরমুজ বীজের ফলক উন্মোচন ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর কীটনাশক পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর ২০২৬ বেলা ১১ টায় জিসান এগ্রো সীড ফার্ম ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর যৌথ আয়োজনে, গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা কৃষি অফিসার, আরজু আক্তার ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিসান এগ্রো সীড ফার্মের চেয়ারম্যান, মো. নাসির উদ্দিন ও প্রধান আলোচক, হর্টিকালচার উইং, ডিএই, খামার বাড়ি ঢাকা, প্রাক্তন পরিচালক, কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তাগণ,বিসিআইসি সার ডিলার বৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত বীজ ও কীটনাশক রিটেলার বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে মডেল তরমুজ চাষি বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জিসান এগ্রো সীড ফার্ম কর্তৃক আমদানিকৃত হাইব্রিড অতি আগাম জাতের তরমুজ বীজের ফলক উন্মোচন করা হয়। উক্ত সীড ফার্ম কর্তৃক আমদানিকৃত হাই ব্রিড আগাম জাতের তরমুজ বীজগুলো হলো, রাজকুমার-এফ১, বিগ প্লাস সুপার-এফ১, গ্রেড আস্হা-এফ১, সাগরকন্যা-এফ১ ও নিউ এশিয়া প্লাস। প্রতিটি বীজ হাইব্রিড অতি আগাম জাতের তরমুজ হওয়ায় এ বীজ চাষে ফলন আসে ৬০ থেকে ৬৫ দিনে, ওজন ১২ থেকে ১৪ কেজি। এ বীজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, শীত ও ভাইরাস সহনশীল হওয়ার কারণে ফলন বেশি হয় এবং কৃষকরা বেশি লাভবান হয়।পরে সেঞ্চুরী এগ্রো কোম্পানি লিমিটেড এর অত্যন্ত আধুনিক উন্নতমানের কীটনাশক কোম্পানির পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কোম্পানির বিভিন্ন ধরনের সার ও কীটনাশকের গুনাগুন সম্পর্কে কৃষক এবং রিটেইলারদের মতামতের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করা হয়।
গলাচিপায় জিসান এগ্রো সীড ফার্মের আগাম জাতের তরমুজ বীজ ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর কীটনাশক পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত
মন্তব্য করুন
আদিবাসীদের জীবন বদলের গল্প
December 27, 2025
কোন খাবারে কতটুকু ভিটামিন সি পাবেন?
December 27, 2025
অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু
December 27, 2025
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন
December 27, 2025
এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারকে দুই মাসের আল্টিমেটাম দিলেন মাধ্যমিক শিক্ষকরা
October 22, 2026
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেডপ্রাপ্তিতে বৈষম্য নিরসনের দাবি

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ‘দে লাড়া’ গ্রুপের পিচ্চি সানি গ্রেপ্তার
October 22, 2026
রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ও আলোচিত ‘দে লাড়া’ কিশোরগ্যাং

অশ্রুসিক্ত বিদায়ে নাসিরনগর মাতৃকা সংঘের দুর্গা বিসর্জন লঙ্গন নদীর তীরে মোমবাতি জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা, আবেগাপ্লুত নারী-পুরুষ ও শিশুরা
October 22, 2026
বিদায়ের সুরে বিষাদময় পরিবেশ, চোখভরা অশ্রু আর বুকভরা ভালোবাসা—এমন আবেগঘন

বৃষ্টির জন্য সিলেটে খোলা আকাশের নিচে নফল নামাজ আদায়
October 22, 2026
দীর্ঘদিন ধরে বৃষ্টির দেখা না মেলায় খরা ও অনাবৃষ্টি থেকে

ফরিদপুরে সিম ক্লোন করে চাল বিক্রির নামে লাখ টাকা আত্মসাৎ: ২ প্রতারক গ্রেফতার
October 22, 2026
কখনো ‘জিনের বাদশা’, কখনো বা অলৌকিক ক্ষমতাসম্পন্ন তান্ত্রিক কিংবা কবিরাজ।