সুন্দরবনে হরিণ শিকার: খণ্ডিত মাথা ও নাড়ীভুঁড়িসহ আটক ১

খুলনার কয়রায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের হায়াতখালী বন টহল ফাঁড়ির অধীন ময়দাপাশা এলাকায় অভিযান চালিয়ে হরিণের খণ্ডিত মাথা ও নাড়ীভুঁড়িসহ আয়তুল্লাহ গাজী (২২) নামের এক শিকারীকে আটক করেছে বন বিভাগ। গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি নৌকা, ছিটকি ফাঁদসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক আয়তুল্লাহ গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা। তবে অভিযানের সময় তার অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

​খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সাজমিনুল ইসলামের দিকনির্দেশনায় বানিয়াখালি স্টেশন কর্মকর্তা কেএম রাশেদ সাদাত ও হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক শিকারীকে গত ২০ অক্টোবর সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অশ্রুসিক্ত বিদায়ে নাসিরনগর মাতৃকা সংঘের দুর্গা বিসর্জন লঙ্গন নদীর তীরে মোমবাতি জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা, আবেগাপ্লুত নারী-পুরুষ ও শিশুরা

বিদায়ের সুরে বিষাদময় পরিবেশ, চোখভরা অশ্রু আর বুকভরা ভালোবাসা—এমন আবেগঘন

Scroll to Top