শ্যামনগরের সোরা সুইচগেটের সড়কে ফাটল, সংস্কারের আশ্বাস পাউবোর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোরা সুইচগেট-সংলগ্ন এলাকায় রাস্তা ও অফদায় ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে ক্ষতিগ্রস্ত অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় জনগণ বিষয়টি ৬নং রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী সহিদুজ্জামান সহিদ’কে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সুইচগেট ও রাস্তার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
 গাজী সহিদুজ্জামান সহিদের উদ্যোগের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত স্থানটি দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কারকাজ শুরু হলে সম্ভাব্য ঝুঁকি কমবে এবং এলাকার মানুষের চলাচল ও সুইচগেটের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এখন দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অশ্রুসিক্ত বিদায়ে নাসিরনগর মাতৃকা সংঘের দুর্গা বিসর্জন লঙ্গন নদীর তীরে মোমবাতি জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা, আবেগাপ্লুত নারী-পুরুষ ও শিশুরা

বিদায়ের সুরে বিষাদময় পরিবেশ, চোখভরা অশ্রু আর বুকভরা ভালোবাসা—এমন আবেগঘন

Scroll to Top