বিদ্যুৎ সংকটে নাসিরনগরবাসী, ভোরের আগুনে বাড়ল ভোগান্তি

শনিবার (২৯ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়াড়া গ্রিড উপকেন্দ্রে অক্সিলারি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। একই সঙ্গে ৩৩ কেভি ফিডারে ত্রুটি দেখা দেওয়ায় নাসিরনগরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, শনিবার ভোরে দাতিয়াড়া গ্রিড উপকেন্দ্রের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় গ্রিডের কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং নাসিরনগরসহ কয়েকটি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। বিকল্প ব্যবস্থায় ফিডার চালু করে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের চেষ্টা চলছে।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাসিরনগর উপজেলায় গত দুই মাস ধরে বিদ্যুৎ সমস্যায় জনজীবন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং ভোল্টেজের ওঠানামায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র শিল্প, শিক্ষার্থীদের পড়াশোনা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার ভোরের গ্রিডের অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ফলে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন নাসিরনগরবাসী।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প ব্যবস্থায় ফিডার চালুর চেষ্টা চলছে। ত্রুটি নিরসন ও প্রয়োজনীয় কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

অশ্রুসিক্ত বিদায়ে নাসিরনগর মাতৃকা সংঘের দুর্গা বিসর্জন লঙ্গন নদীর তীরে মোমবাতি জ্বালিয়ে দেবীর কাছে প্রার্থনা, আবেগাপ্লুত নারী-পুরুষ ও শিশুরা

বিদায়ের সুরে বিষাদময় পরিবেশ, চোখভরা অশ্রু আর বুকভরা ভালোবাসা—এমন আবেগঘন

Scroll to Top