গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন শিল্পী আসিফ আকবর, তখনই চালানো হয় গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিংমলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। সে সময় তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

আসিফ আকবর গুলির ঘটনার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি শপিংমলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন। গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী।

তিনি আরও জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠিয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় তিনি গাড়িতে ছিলেন না। ফলে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে, কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসক, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

কোনো পূর্বঘোষণা ছাড়াই মুখে মাস্ক পরে সকাল ৮টায় ময়মনসিংহের ফুলপুর

Scroll to Top