রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, বিচারের দাবিতে মানববন্ধনে এলেন ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন জিয়া হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ সীমান্ত।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছেন ছাত্রদলের এক নেতা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: বিচারের দাবিতে মানববন্ধনে ছাত্রদল নেতা
পদায়নের এক মাস পরও যোগ দেননি নতুন ইউএনও, ভারপ্রাপ্ত দিয়েই চলছে কার্যক্রম
মানববন্ধনে জিয়া হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ সীমান্ত বলেন, ‘যে অপরাধ করে, তার কোনো পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সে অপরাধী। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমি তাদের কঠোর শাস্তি চাই।’

তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধী হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

উল্লেখ্য, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top