বগুড়ার ধুনটে প্রাক্তন স্ত্রীর বসতঘরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর মামলায় দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট থানা পুলিশ ও নন্দীগ্রাম থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নন্দীগ্রাম উপজেলার মৃত ছাবেদ আলী মণ্ডলের ছেলে মো. নুরনবী মণ্ডল (৫০) এবং তাঁর ভাই কাফের আলী মণ্ডল (৫৪)।
আজ (১৮ অক্টোবর) রবিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধুনট থানা পুলিশ আসামিদের বগুড়া আদালতে হাজির করলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর গভীর রাতে ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভরণশাহী এলাকায় ভুক্তভোগী মুক্তা খাতুনের বসতঘরের এক কোণায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী পারভেজ পালিয়ে গেলেও তাঁর সঙ্গে থাকা সাব্বির নামের এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগী মুক্তা খাতুন ধুনট পৌরসভার পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত জেল হোসেন মণ্ডলের মেয়ে। তাঁর প্রাক্তন স্বামী পারভেজের বাড়ি ধুনট মোড় এলাকায়। স্থানীয়দের দাবি, মুক্তা খাতুনের ঘরে অগ্নিসংযোগের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও গত ১৪ আগস্ট রাতে তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
ধুনট থানা পুলিশ জানায়, প্রাক্তন স্ত্রীর ঘরে আগুন দেওয়ার মামলায় নন্দীগ্রাম থেকে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার মূল অভিযুক্তসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বগুড়ার ধুনটে প্রাক্তন স্ত্রীর ঘরে অগ্নিসংযোগ: সহযোগী দুজন গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ
মন্তব্য করুন
আদিবাসীদের জীবন বদলের গল্প
December 27, 2025
কোন খাবারে কতটুকু ভিটামিন সি পাবেন?
December 27, 2025
অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু
December 27, 2025
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন
December 27, 2025
এ সম্পর্কিত আরো পড়ুন

বাউফলে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান
October 19, 2026
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা কার্যক্রমে গ্রাম

বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফ, পুড়ল বোনের বিয়ের ৭ লাখ টাকা ও গবাদিপশু
October 19, 2026
পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন
Практична користь тематичного порталу: як обирати надійні поради для щоденних рішень
October 19, 2026
Сьогодні читачеві недостатньо просто отримати новину або коротку рекомендацію. Важливо

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ের জেরে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় যুবক হাসপাতালে
October 19, 2026
বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে তুলসী বাগর্দী (৩৫)

খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪
October 19, 2026
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনার সাত দিনের