পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আওতাধীন ৭টি সাংগঠনিক ইউনিয়ন কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব আঃ রহমান ফরাজি।
উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব মোঃ হিরন বিশ্বাস এবং সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নবগঠিত ইউনিয়ন কমিটির সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়।
পরিচিতি সভা শেষে উপজেলার ৭টি ইউনিয়ন কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং অতিথিরা তাদের শুভকামনা জানান।
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




