নড়াইলের কালিয়া উপজেলায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত অহিদুল ইসলাম (২৪) ও আশিক শেখ (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) সকালে নড়াগাতী থানার বাঐসোনার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের আশিক শেখের বাড়ির সামনে থেকে তাদেরকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হোসেন আলী বার্তা বাজারকে বিষয়টা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে আশিক শেখ এবং একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে অহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে রবিবার সকালে নড়াগাতী থানার বাঐসোনার দক্ষিণ ডুমুরিয়া গ্রাম অভিযান চালান পুলিশ। এসময় আশিক শেখের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আশিক শেখ এবং অহিদুল ইসলামকে তল্লাশি করে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হোসেন আলী বার্তা বাজারকে বলেন, ২০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আমাদের চলমান থাকবে।



