দশমিনা যুব অধিকার পরিষদের নতুন কমিটি, সভাপতি মজিবুর সম্পাদক খবিরুল

পটুয়াখালীর দশমিনায় উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মজিবুর মল্লিককে সভাপতি ও খবিরুল বশারকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহিন। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত এবং দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সম্মেলনের একপর্যায়ে ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মজিবুর মল্লিককে সভাপতি ও খবিরুল বশারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top