‎৩৩ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী আবারও গ্রেফতার

‎নীলফামারীর ডোমারে রুপা বেগম সহিদা ( ৪৪)  এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেনডাল ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

‎

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রুপা ছোট রাউতা কাজিপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, রুপা বেগম সহিদা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যাবসা করে আসছেন। তিনি এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এর আগেও তিনি একাধিক মামলায় কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে ৩৩টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে ১০ পিস টাপেনডাল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে।

‎

‎ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস টাপেনডাল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩৩ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা সম্পন্ন হলে তাকে আদালতে প্রেরণ করা হবে।

‎

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top