রাঙ্গাবালিতে মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আওতাধীন ৭টি সাংগঠনিক ইউনিয়ন কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব আঃ রহমান ফরাজি।
‎
‎উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব মোঃ হিরন বিশ্বাস এবং সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নবগঠিত ইউনিয়ন কমিটির সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়।

‎
‎পরিচিতি সভা শেষে উপজেলার ৭টি ইউনিয়ন কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং অতিথিরা তাদের শুভকামনা জানান।
‎
‎সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top
moors app