হবিগঞ্জের বাহুবলের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা চোরাই সিএনজির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেছে। পরে যাচাই-বাছাই শেষে রোববার (১৬ আগষ্ট) রাতে সিএনজিটি প্রকৃত মালিক শায়েস্তাগঞ্জের মাসুক মিয়ার কাছে হস্তান্তর করেছে পুলিশ।
জানা যায়, সম্প্রতি বাহুবলের পাহাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিএনজি উদ্ধার করে পুলিশ। পরে গাড়িটির কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে এর প্রকৃত মালিক শায়েস্তাগঞ্জের মাসুক মিয়া বলে নিশ্চিত হওয়া যায়।
রোববার রাতে কামাইছড়া পুলিশ ক্যাম্পে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সিএনজিটি মালিক মাসুক মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, চোরাই সিএনজিটি কীভাবে বাহুবলের পাহাড়ি এলাকায় পৌঁছেছে এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখছে পুলিশ।

