পাবনার চাটমোহরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মো. মজিবুর রহমান, চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) লালবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা, বিএনপি নেতা অধ্যক্ষ আবদুর রহিম কালু, সেলিম রেজা, রবিউল করিম তারেক ও শাহাদত হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা প্রমুখ।



