গলাচিপায় এতিমখানার মাছ শিক্ষকের বাড়িতে ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভ্রাম্যমান আদালতের জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণের ইলিশ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ দুজনকে মােট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৭ অক্টাবর) গভীর রাতে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মাে. ইজাজুল হক অভিযান চালিয়ে বাড়িতে নিয়ে যাওয়া মাছ জব্দ করেন পরে অন্যত্র দিয়ে দেওয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে মােবাইল কাের্ট পরিচালনাকালে গলাচিপার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ জব্দ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর একটি দল উপস্তিত ছিলেন।
পরে রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় মােহাম্মাদিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাসহ অন্য দুটি এতিমখানায় মাছগুলাে বিতরণ করা হয়। বিতরণকৃত মাছ ওই মাদ্রাসা শিক্ষক মাে. আব্দুল্লাহ এবং আবুল হােসেন মাছ ভাগাভাগি করে নিজেদের বাড়ি নিয়ে যায়।
গােপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মাে.ইজাজুল হক অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক মাে. আব্দুল্লাহ এবং আবুল হােসেনের বাড়ি থেকে মাছগুলাে জব্দ করেন।
অভিযানকালে মােহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে মাদ্রাসার শিক্ষক মাে. আব্দুল্লাহকে (২৭) ও আবুল হােসেনকে(৫৫) ডেকে জিজ্ঞাসাবাদে ঘটনাটির সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মাে. ইজাজুল হক দুজনকে ৪০ হাজার টাকা করে মােট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করন।
এ বিষয় মাদ্রাসা শিক্ষক মাে. আব্দুল্লাহ জানান, তিনি ও আবুল হােসেন (৫৫) মাছগুলাে ভাগাভাগি কর নিয়েছেন। অন্য দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে।
এ প্রসঙ্গ সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, মাছগুলাে প্রতিষ্ঠানে না দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে ৪০ হাজার টাকা করে মােট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয় গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আবুজর মাে.ইজাজুল হক বলেন, সরকারি সম্পদ হােক কিংবা জনক্যালণে নিবেদিত যে কােন সহায়তা হােক প্রতিটি ক্ষেত্রেই সচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। জনস্বার্থে সংশ্লিষ্ট কােন উদ্যােগের অপব্যবহার কােনভাবেই গ্রহণযােগ্য নয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top
moors app