কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু আল রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রায়হান হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় ব্যানারে ‘আমাদের ছোট শিশুর নিরাপত্তা চাই’ স্লোগান তুলে ধরে শিশুটির হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়।
বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁরা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার আহ্বান জানান।
শিশু রায়হান হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top