মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে দেখা যাওয়ার পর তাঁকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি কবিতা পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
কবিতায় ইশরাক হোসেনের অভিযানে অংশ নেওয়া, মন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা এবং অস্ত্র হাতে মাঠে নামার বিষয়টি কবিতায় তুলে ধরা হয়েছে।
কবিতাটিতে সারজিস আলম লিখেছেন-
“মিল্টন ভাই খেলছে একা পিছিয়ে পড়ছে সকলে; ইশরাক বাবু সেন্টি খেয়ে নেমেছে মাঠ দখলে !
মন্ত্রী তিনি, পুলিশ নন ভুলে কেন যায়? ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায় !
স্বঘোষিত নগরপিতা সাথে অবৈধ অস্ত্র; পাকনামি করতে গিয়ে গায়ে থাকে না বস্ত্র !”
বিশেষ করে, একজন মন্ত্রীর দায়িত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পার্থক্য তুলে ধরে তাঁর অভিযানে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সারজিস।
উল্লেখ্য, ইশরাক হোসেনের অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তদন্তের নির্দেশ দিয়েছে। অন্যদিকে, ইশরাক দাবি করেছেন, তাঁর আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং তিনি কাউকে হুমকি দেননি বা গুলি চালাননি।



