নবীনগরে ১৭২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার -১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারে ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় নবীনগর থানার এসআই স্বরুপ কান্তি পাল, পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস ও এএসআই শফিকুল ইসলামসহ একদল পুলিশ সোমবার(১৪/৯) রাতে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে রাজন মিয়া(৩২) নামে এক যুবকে ১৭২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে। ধৃত রাজন মিয়া নবীনগর পূর্ব পাড়ার কালু মিয়ার ছেলে।
 ওসি মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় চুরি-মাদক সহ একাধিক মামলা রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top