টাঙ্গাইলের সখিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইন সহায়তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা,  সাংবাদিক ইকবাল গফুর, সাংবাদিক  এনামুল হক,সাংবাদিক শরিফুল ইসলাম সহ আইনজীবী নানা পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাধারণ মানুষের জন্য সরকারি আইন সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি র‌্যালি প্রদর্শন করা হয়। র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।