দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা শুরু করেছেন বিশ্বনাথপুর গ্রামের সফল ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোঃ জিয়াউর রহমান। সোমবার (১১ মে ২০২৬) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সমাজের নানা স্তরের মানুষের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে হাফেজ মোঃ জিয়াউর রহমান বলেন, তিনি এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যেই নির্বাচনে প্রার্থী হতে চান। প্রচারণা চলাকালীন তিনি উপস্থিত জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, জেলা ওলামা দলের সদস্য মোঃ আব্দুল লতিফ সরকার এবং মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ শিবপুর আবাসন প্রকল্পের সভাপতি মোঃ ফাইজার আলী, দক্ষিণ শিবপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মেরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাফেজ মোঃ জিয়াউর রহমানের এই আগাম প্রচারণা এলাকায় বেশ আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




