বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহন অবৈধ বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

ভোলার জেলার ঐতিহ্যবাহী লালমোহন উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন।  মো. ফারুক নামে এক ব্যবসায়ীকে  এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুমারখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ওই ব্যবসায়ীকে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালু  ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ এর ৪ ধারায় এই জরিমানা করা হয়। কারণ অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। এবং ভাঙনসহ নানা পরিবেশগত ঝুঁকি তৈরি হয়। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন