চুমু দেওয়া শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ নয়: রাশেদ খাঁন

টঙ্গীতে একটি মাদ্রাসায় শিশুকন্যাকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং চড় মারার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এ ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে বিতর্কের মধ্যে বিষয়টি সামনে এনে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়, একজন রাজনৈতিক নেতারও কাজ নয়।

শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, টঙ্গীতে একটি মাদ্রাসায় সাত বছরের শিশুকন্যাকে ওই মাদ্রাসার অভিযুক্ত একজন শিক্ষক কর্তৃক চুমু দেওয়া এবং পরবর্তীতে শিশুটির বাবা কর্তৃক অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার ঘটনা সারা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি সামনে আসার পর অনেক বাবা-মাকে তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে লক্ষ করা যাচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top