গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসককে অভিনন্দন

গাইবান্ধা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান (পরিচিতি নং-১৬৫৯৩)-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে। এর আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আমরা আশা করি, তাঁর দক্ষ ও জনবান্ধব নেতৃত্বে গাইবান্ধার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন ও জনসেবায় আরও গতিশীলতা আসবে। একই সঙ্গে সাংবাদিক সমাজ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জ্বালানি সংকটের মধ্যে গ্যাস-তেল ব্যবহার করে বিরোধী দলের লংমার্চ কর্মসুচি গণবিরোধী বলে মন্তব্য করেছেন প্রিন্স

জ্বালানি সংকটের মধ্য গ্যাস-তেল ব্যবহার করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি

Scroll to Top