পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষের আধুনিক কলাকৌশল ও জিসান এগ্রো এর আগাম জাতের তরমুজ বীজের ফলক উন্মোচন ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর কীটনাশক পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর ২০২৬ বেলা ১১ টায় জিসান এগ্রো সীড ফার্ম ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর যৌথ আয়োজনে, গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা কৃষি অফিসার, আরজু আক্তার ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিসান এগ্রো সীড ফার্মের চেয়ারম্যান, মো. নাসির উদ্দিন ও প্রধান আলোচক, হর্টিকালচার উইং, ডিএই, খামার বাড়ি ঢাকা, প্রাক্তন পরিচালক, কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তাগণ,বিসিআইসি সার ডিলার বৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত বীজ ও কীটনাশক রিটেলার বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে মডেল তরমুজ চাষি বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জিসান এগ্রো সীড ফার্ম কর্তৃক আমদানিকৃত হাইব্রিড অতি আগাম জাতের তরমুজ বীজের ফলক উন্মোচন করা হয়। উক্ত সীড ফার্ম কর্তৃক আমদানিকৃত হাই ব্রিড আগাম জাতের তরমুজ বীজগুলো হলো, রাজকুমার-এফ১, বিগ প্লাস সুপার-এফ১, গ্রেড আস্হা-এফ১, সাগরকন্যা-এফ১ ও নিউ এশিয়া প্লাস। প্রতিটি বীজ হাইব্রিড অতি আগাম জাতের তরমুজ হওয়ায় এ বীজ চাষে ফলন আসে ৬০ থেকে ৬৫ দিনে, ওজন ১২ থেকে ১৪ কেজি। এ বীজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, শীত ও ভাইরাস সহনশীল হওয়ার কারণে ফলন বেশি হয় এবং কৃষকরা বেশি লাভবান হয়।পরে সেঞ্চুরী এগ্রো কোম্পানি লিমিটেড এর অত্যন্ত আধুনিক উন্নতমানের কীটনাশক কোম্পানির পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কোম্পানির বিভিন্ন ধরনের সার ও কীটনাশকের গুনাগুন সম্পর্কে কৃষক এবং রিটেইলারদের মতামতের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করা হয়।
গলাচিপায় জিসান এগ্রো সীড ফার্মের আগাম জাতের তরমুজ বীজ ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর কীটনাশক পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত
মন্তব্য করুন
আদিবাসীদের জীবন বদলের গল্প
December 27, 2025
কোন খাবারে কতটুকু ভিটামিন সি পাবেন?
December 27, 2025
অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু
December 27, 2025
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন
December 27, 2025
এ সম্পর্কিত আরো পড়ুন

বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা
October 24, 2026
পটুয়াখালীর বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় নিয়ে আসা ইন্টারনাল ম্যাটার
October 24, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত

নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২
October 24, 2026
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর

ঝিনাইদহে পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে ছিটানো হলো মরিচের গুঁড়া
October 24, 2026
ঝিনাইদহ সদর উপজেলায় পরকীয়ার অপবাদ দিয়ে বাড়িতে ঢুকে এক নারীকে

উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
October 24, 2026
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস