একলাফে লিটারে প্রায় ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম, রাত থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের লিটারপ্রতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।

নতুন দাম আজ বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হবে। দাম বৃদ্ধির বিষয়টি আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ফার্নেস অয়েলের লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের লিটারপ্রতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারিত ছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top