ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নার্গিস আক্তার (৩৬) নামে এক নারীর বিরুদ্ধে।
কার্ড না দিয়ে প্রায় দেড় মাস ঘোরানোর পর আরও ৪ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগীরা কৌশলে তাঁকে আঠারবাড়ীতে ডেকে পুলিশে সোপর্দ করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রায়ের বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, নার্গিস পূর্বপরিচয়ের সূত্রে কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেন। পরে বারবার সময় দিলেও কার্ড না পাওয়ায় তাঁদের সন্দেহ হয়। এ ঘটনায় পুলিশ নার্গিসকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




