পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হাজী আব্দুস ছালাম মল্লিক এর বাড়িতে চেতনানাশক ঔষধ স্প্রে করে ডাকাতির ঘটনা ঘটছে। ঘটনাটি ঘটে গতকাল দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিট এর সময়। এসময় ঘরে থাকা আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা,১৫ টি জমির দলিল, সারে তিন ভরি স্বর্ন অলঙ্কার সহ ঘরে থাকা আরো কিছু নিয়ে যায়। হাজী আব্দুস ছালাম মল্লিক এর ছেলে বাড়িতে থাকা জাহিদুর রহমান মল্লিক বলেন রাত আনুমানিক ২ টা ৩০ মিনিট এর দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে সে ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে দরজা খোলা। তখন সে তার মা মোসামৎ রশোনারা বেগমকে ডাক দিলে তার সাড়া মিলেনা অচেতন অবস্থায় আছে। পরে তার বাবাকে ও তার স্ত্রী শিমুল আক্তারকে ডাক দিলে একই অবস্থায় পরে থাকে। তখন তিনি ঘরের মধ্যে দেখতে পায় উত্তর পাশের জানালায় গ্রিল কাটা অবস্থায় আছে। তখন তার ডাক চিৎকারে তার দুই মেয়ে উঠেলে তাদের এই বিষয়টি জানায়। পরে তাদের বাড়ির পূর্ব পাশের দরজা খোলা পাওয়া যায়। সামনের দরজা বাহির থেকে আটকানো অবস্থায় ছিলো। তিনি আরো বলেন বাড়ির সিসি ক্যামেরা সঠিক ভাবে নেই। লাঠি, রড,সহ বিভিন্ন দেশীয় অস্ত্র বাহিরে পাওয়া যায়। ঘটনাটি তার ছোট ভাই গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হুমায়ুন কবির মল্লিককে জানালে সে তাত্ক্ষণিক বাড়িতে আসেন। এবং অসুস্থ মা, বাবা,ভাবীকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসা রত আছেন। এবিষয়ে গলাচিপা থানা একট অভিযোগ দায়ের করেন।
আদিবাসীদের জীবন বদলের গল্প
December 27, 2025
কোন খাবারে কতটুকু ভিটামিন সি পাবেন?
December 27, 2025
অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু
December 27, 2025
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন
December 27, 2025
এ সম্পর্কিত আরো পড়ুন

বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা
October 24, 2026
পটুয়াখালীর বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় নিয়ে আসা ইন্টারনাল ম্যাটার
October 24, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত

নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২
October 24, 2026
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর

ঝিনাইদহে পরকীয়ার অপবাদে বাড়িতে ঢুকে নারীকে মারধর, চুল কেটে শরীরে ছিটানো হলো মরিচের গুঁড়া
October 24, 2026
ঝিনাইদহ সদর উপজেলায় পরকীয়ার অপবাদ দিয়ে বাড়িতে ঢুকে এক নারীকে

উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
October 24, 2026
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস