মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত অন্তত

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একটি মাদরাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় রোহিঙ্গা, প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা কাজ করছেন।

 

বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক এ-৩ এলাকায় পাহাড়ধসের এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

স্থানীয় রোহিঙ্গা মাঝি ইলিয়াস মিয়া জানান, বুধবার সকাল থেকেই টানা ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর মধ্যেই পাহাড়ধসে একটি মাদরাসা ক্ষতিগ্রস্ত হয় এবং অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ে। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ইনচার্জ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।

 

বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সতর্কতা আরও জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন