বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে স্কুলছাত্রী আতিয়া নিখোঁজ: সন্ধানের অপেক্ষায় পরিবার

 ​সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকা থেকে মোছা: আতিয়া খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
 ​পরিবার সূত্রে জানা গেছে, আতিয়া গত মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।  এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি।  আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।  এ ঘটনায় আতিয়ার বাবা মো: আতিকুর রহমান তালুকদার সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 ​নিখোঁজ ছাত্রীর পরিচয়:
 ​নাম: মোছা: আতিয়া খাতুন (১২)
 ​পিতা: মো: আতিকুর রহমান তালুকদার
 ​মাতা: মোছা: সীমা বেগম
 ​ঠিকানা: গ্রাম: টুকরা ছোনগাছা, পোস্ট অফিস: শাহানগাছা, থানা ও জেলা: সিরাজগঞ্জ।
 ​মেয়েটির সন্ধান পাওয়া গেলে নিচের ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার।
 ​যোগাযোগ:
 মোবাইল নং: 01601272885
 ঠিকানা: গ্রাম: টুকরা ছোনগাছা, সিরাজগঞ্জ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন