বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৬টায় এই ভাষণ রেকর্ড করা হবে।’

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সিইসি। ওই ভাষণে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘গণভোট’ অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন