রুকনদের ত্যাগী আমলদার ও আদর্শবান হিসেবে গড়ে উঠতে হবে – মুহাম্মদ আলা উদ্দীন সিকদার
শনিবার ৩ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মজলিসে শূরার সদস্য ও সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুহাম্মদ আলা উদ্দীন সিকদার
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
সংগঠনের শক্তি শুধু সংখ্যা দিয়ে হয় না সংগঠনের প্রকৃত শক্তি হলো দায়িত্বশীল ত্যাগী আমলদার ও আদর্শবান কর্মী তাই আমাদের আগে নিজেদেরকে গড়ে তুলতে হবে নামাজ কুরআন আমল আখলাক ও আত্মশুদ্ধির প্রতি যত্নবান হতে হবে
তিনি আরও বলেন একজন রুকন শুধু নিজের জন্য বাঁচবেন না তিনি মানুষের পাশে থাকবেন অসহায়ের খোঁজ নেবেন বিপদে সহযোগিতার হাত বাড়াবেন এবং সমাজে ন্যায় সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন মানুষ আমাদের বক্তব্যের চেয়ে আমাদের আচরণ বেশি মনে রাখে তাই পরিবার কর্মক্ষেত্র বাজার ও সমাজে প্রতিটি জায়গায় আমাদের চরিত্র যেন ইসলামের পরিচয় হয়ে ওঠে
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল জব্বার বলেন
রুকন হওয়া শুধু একটি সাংগঠনিক পরিচয় নয় এটি একটি আমানত ও দায়িত্ব আল্লাহর সন্তুষ্টিকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে সংগঠনের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে ব্যক্তিগত আমল দায়িত্বশীলতা ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে ইনশাআল্লাহ সংগঠন আরও শক্তিশালী হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম হবে
সমাবেশে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মহি উদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা বায়তুলমাল সেক্রেটারি ডা. আব্দুল হামিদ চৌধুরী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা সহ উপজেলা দায়িত্বশীলবৃন্দ



