হারানো ৪ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্ত

উখিয়ায় হারানো চার মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ৮ এপিবিএন। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন মডেলের এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন), উখিয়া, কক্সবাজারের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএমের দিকনির্দেশনায় সাইবার ক্রাইম শাখায় কর্মরত এএসআই পাবেলের নেতৃত্বে সাইবার টিম অভিযান পরিচালনা করে।

এ সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে—Lenovo K13, Symphony Innova 20, Redmi 14C ও Samsung S24।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) ৮ এপিবিএনের অধিনায়কের নির্দেশক্রমে উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা ৮ এপিবিএন ও বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Scroll to Top
moors app