সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকা থেকে মোছা: আতিয়া খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আতিয়া গত মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় আতিয়ার বাবা মো: আতিকুর রহমান তালুকদার সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ ছাত্রীর পরিচয়:
নাম: মোছা: আতিয়া খাতুন (১২)
পিতা: মো: আতিকুর রহমান তালুকদার
মাতা: মোছা: সীমা বেগম
ঠিকানা: গ্রাম: টুকরা ছোনগাছা, পোস্ট অফিস: শাহানগাছা, থানা ও জেলা: সিরাজগঞ্জ।
মেয়েটির সন্ধান পাওয়া গেলে নিচের ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার।
যোগাযোগ:
মোবাইল নং: 01601272885
ঠিকানা: গ্রাম: টুকরা ছোনগাছা, সিরাজগঞ্জ।




