সিরাজগঞ্জে গলা কেটে হত্যা করে অটোভ্যান ছিনতাই

সিরাজগঞ্জের রায়গঞ্জ  উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকা থেকে নাঈম হোসেন নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে বিলের পাশে রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাঈম হোসেন (২৫ ) উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি হাট ইচলা গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস করতেন। জীবিকার তাগিদে রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় মাত্র এক সপ্তাহ আগে একটি অটোরিকশা কিনেছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

All about zizobet

Exploring the Benefits of Zizobet Understanding Zizobet Zizobet is an

Scroll to Top