সিরাজগঞ্জে অটোরিকশা চালক নাঈম হত্যা: অটোরিকশাসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সেই আলোচিত নাঈম হাসান (২৫) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
 বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ জানায়, এ ঘটনায় মো. শামীম উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার রাতে জেলার তাড়াশ উপজেলা থেকে আটক করা হয়।
গ্রেপ্তার শামীম তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার একটি স্থান থেকে নিহত নাঈমের অটোরিকশাটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া অটোরিকশাটি শামীমের হেফাজতেই ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম দাবি করেন, অটোরিকশাটি তিনি কিনেছিলেন। তবে তার এই দাবির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

All about zizobet

Exploring the Benefits of Zizobet Understanding Zizobet Zizobet is an

Scroll to Top