ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর পিকআপ ভ্যান এর ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার তদন্তকেন্দ্র পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, এ অভিযান পরিচালনা করেন। এসময় অত্র থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামাল মোরা এলাকা হতে, একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৮ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেন পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত পিকআপ গাড়ির রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন ২১-৬৮১৭। পরবর্তীতে উদ্ধারকৃত পিকআপ ও মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ জানিয়েছেন পলাতক আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে এবং চলবে। সরজমিন অনুসন্ধানে বেরিয়ে আসে ভিটিদাউদপুর গ্রাম এর বিশিষ্ট মাদক ব্যবসায়ী সরল মিয়া ও কামাল মোরার দুলাল এর নাম। ফল ব্যবসার আড়ালে সরল গড়ে তুলেছেন মাদকের বিশাল সাম্রাজ্য। লাভজনক এই ব্যবসা করে অল্প দিনেই বনে গেছেন কোটিপতি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top