বাহুবলে ‘মুজতবাচরিত’
গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলা
সাহিত্যের জনপ্রিয় লেখক,বহুভাষাবিদ ও পন্ডিত ড.
সৈয়দ মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে রচিত এ
গ্রন্থটির প্রকাশনা উৎসব আজ সোমবার সকাল ১১টায়
হবিগঞ্জ জেলার বাহুবল কলেজ অডিটরিয়ামে
অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব
করেন, কলেজের বাংলা বিভাগের প্রধান শামসুল
ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল
উপজেলা অফিসার উজ্জ্বল রায়। কলেজের শিক্ষার্থী
অর্পিতা পাল -এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে
কোরআন তেলাওয়াত করেন,ক্বারী মোঃ দেলোয়ার হোসেন।অনুষ্ঠানে বিষেশ অথিতি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা জমির উদ্দিন,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনসারী,বাহুবল কলেজের অধ্যক্ষ ও ড. মুজতবা আলী স্মৃতি পরিষদের সভাপতি মোঃ আব্দুর রব শাহিন,সেন্ট্রাল ক্রিয়েটিভ, কলেজের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার,সাংবাদিক নুরুল ইসলাম মনি,
পুটিজুরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ কান্তি গোপটিটু,অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল আমিন
ও মুজতবাচরিত গ্রন্থের লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রমুখ।
