টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কৃষকের মৌসুমি শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জমির ফসল তলিয়ে গেছে। একদিকে কৃষি উপকরণের বাড়তি দাম অন্যদিকে বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে বন্যাকবলিত হয়ে বমু বিলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ভিলেজের পাড়ার স্থানীয় বাসিন্দা মোঃ জহির আহমদ এর ২ একর জমির বেগুন, মরিচ, করলা, ডেরস (শাক) সম্পূর্ণ নষ্ট। আনুমানিক ৭ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে জহির আহমদ এর মাতায় চিন্তার বাজ এতোগুলো ঋণনিয়ে এখন পুরাপুরি অসহায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ জহির আহমদ বলেন, আমার বাড়ির পাশেই স্বপ্নের সোনার ফসল সার-বিষ দিয়ে আমার সন্তানের মতো লালন করে গড়ে তুলেছি, আমি মানুষের কাছে ও বিভিন্ন সংস্থা থেকে ঋণনিয়ে চাষ করে ছিলাম,মাতামুহুরি নদীর বন্যার পানি ঋণ নিয়ে চাষ করায় এখন সম্পূর্ণ অসহায় ও সর্বহারা,এই অবস্থায় সরকারের কাছে আমি সসহযোগিতা চাই।




