জেলা প্রশাসন বগুড়ার উদ্যোগে “সামাজিক সমস্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও বাল্য বিবাহ প্রতিরোধ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বগুড়ার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: তৌফিকুর রহমান মহোদয়।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(জেনারেল) জনাব মো: মেজবাউল করিম মহোদয় , অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মো: আসাদুজ্জামান মহোদয় , সিনিয়র তথ্য অফিসার, উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনাব মোহাঃ জিললুর রহমান সহ বগুড়ার সকল উপজেলা থেকে আগত বিভিন্ন পযার্য়ের ঈমাম, পেশ ঈমাম, খতিব এবং আলেম উলামাগণ।
সেমিনারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বিত ভাবে কাজ করতে সকলে একমত পোষণ করেন এবং সরকারের ঘোষিত নীতি বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব পালনে ভূমিকা রাখতে সম্মত হোন।
সেমিনারে ডিডি ডিএনসি বগুড়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন।




