পুটিজুরীতে বন বিভাগের বিশেষ অভিযানে কাঠসহ, সিএনজি ও ৩ রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার

 হবিগঞ্জের বাহুবলের পুটিজুরী বিট এলাকায় বন বিভাগের বিশেষ টহল চলাকালে পাচারের সময় একটি সিএনজি অটোরিকশাসহ ৭.৭৩ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। এ সময় বন বিভাগের সদস্যদের ওপর হামলার চেষ্টা করা হলে সরকারি সম্পদ রক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে পুটিজুরী বিট কর্মকর্তা ও কর্মচারীদের পরিচালিত বিশেষ টহলকালে ২০০৬-২০০৭ সনের আকাশমনি বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গাছ পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং ৬ টুকরা কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ আনুমানিক ৭.৭৩ ঘনফুট।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দের সময় অভিযানে থাকা সদস্যদের ওপর আসামিরা আক্রমণের চেষ্টা করলে সরকারি সম্পদ ও নিজেদের নিরাপত্তা রক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top