উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া বড় আনদার পুকুর সংস্কার করার সময় একটি কষ্টি পাথরের বিষু মূর্তি পাওয়া গেছে।
পুকুর খনন করার সময় এক্সাভেটর (ভেকু ) মেশিনের বাকেটের সঙ্গে এই মূর্তিটি উঠে আসে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।




